আজ বায়ুদূষণে শীর্ষে জাকার্তা, ঢাকা নবম
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-০৯-১৯ ১২:১৬:৩৬
বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা (আইকিউএয়ার) সূচকে আজ বিশ্বের ১২৭টি দেশের মধ্যে বায়ুদূষণে শীর্ষে উঠেছে ইন্দোনেশিয়ার জাকার্তা। এই তালিকায় রাজধানী ঢাকার অবস্থান নবম। শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠানটির সূচক অনুযায়ী, ঢাকার স্কোর ছিল ১২৪, যা সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত।
এ ছাড়া শীর্ষে উঠে আসা জাকার্তা শহরের স্কোর ১৬৭, যা অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।
দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে উগান্ডার কাম্পালা, যার স্কোর হচ্ছে ১৬১। ভারতের দিল্লি তৃতীয় অবস্থানে, স্কোর ১৫৯। এই দুই শহরের বাতাসও আজ অস্বাস্থ্যকর।
তালিকায় ১৩৪ স্কোরে চতুর্থ অবস্থানে সংযুক্ত আরব আমিরাতে দুবাই শহর ও পঞ্চম অবস্থানে উঠে আসে পাকিস্তানের লাহোর, যার স্কোর ১২৯।
আজ এই দুই শহরের বায়ুও সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর।
১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এ ছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














