মঙ্গলবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ
সানবিডি২৪ ডেস্ক আপডেট: ২০২৫-০৯-২৯ ১৫:৫২:১৯
অষ্টমী পূজার দিন তথা আগামীকাল মঙ্গলবার সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানবন্ধ থাকবে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায়ের সই করা এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অতীতের ধারাবাহিকতায় অষ্টমী পূজার দিন মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) রাজধানী ঢাকাসহ সারা দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাজুস।
বাজুসের এই ঘোষণা অনুযায়ী মঙ্গলবার দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














