রেমিটেন্স সংগ্রহে রূপালী ব্যাংকের ১ বিলিয়ন ডলারের মাইলফলক
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-০৯-৩০ ১৭:২২:১২
রাষ্ট্রমালিকানাধীন রূপালী ব্যাংক পিএলসি প্রথমবারের মত পঞ্জিকাবর্ষে ফরেন রেমিটেন্স সংগ্রহে ১ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অর্জন করেছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) এই সাফল্যকে স্মরণীয় করে রাখতে দিলকুশাস্থ ব্যাংকের প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক কাজী মো. ওয়াহিদুল ইসলাম সংশ্লিষ্ট সকলকে সাথে নিয়ে কেক কেটে এই সাফল্য উদযাপন করেন।
প্রবাসীদের আস্থা, যুগোপযোগী রেমিটেন্স সেবা, অংশীগণের আস্থা এবং সর্বোপরি রেমিটেন্স সংশ্লিষ্ট কর্মকর্তাগণের আন্তরিকতার কারনে এ সাফল্য অর্জিত হয়েছে বলে ব্যবস্থাপনা পরিচালক উল্লেখ করেন।
অনুষ্ঠানে ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক পারসুমা আলম, হাসান তানভীর ও মো. হারুনুর রশীদ উপস্থিত ছিলেন।
এছাড়াও ব্যাংকের মহাব্যবস্থাপক মোহাম্মদ শাহজাহান চৌধুরী, মো. ইসমাইল হোসেন শেখ, মোহাম্মদ সাফায়েত হোসেন, সালামুন নেছা, মো. মনিরুল হক, মহাব্যবস্থাপক ও চীফ ইনফরমেশন টেকনোলজি অফিসার মো. অহিদুল ইসলাম সরকার ও রেমিটেন্স বিভাগের প্রধান এ কে এম জাকির হোসেনসহ ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














