বিজয়া দশমীর মধ্য দিয়ে আজ শেষ হচ্ছে শারদীয় দুর্গোৎসব

সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-১০-০২ ১১:৫৪:৩০


বাঙালি হিন্দু সম্প্রদায়ের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিজয়া দশমীর মধ্য দিয়ে শেষ হচ্ছে। মহাধুমধামে অঞ্জলি, আরতি ও পূজা-অর্চনার মধ্য দিয়ে শুরু হবে দিনের আনুষ্ঠানিকতা।

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ৯টা ৫৭ মিনিটে অনুষ্ঠিত হবে দশমীর পূজা। পূজার পর দর্পণ বিসর্জন অনুষ্ঠিত হবে। দুপুর ১২টায় ঐতিহ্যবাহী স্বেচ্ছা রক্তদান কর্মসূচি পালিত হবে, যা প্রতিবছর বিজয়া দশমীতে নিয়মিত আয়োজন হিসেবে অনুষ্ঠিত হয়ে আসছে।

এদিকে বিকেল ৩টা থেকে রাজধানীতে শুরু হবে বিজয়া শোভাযাত্রা। বিভিন্ন পূজামণ্ডপ থেকে প্রতিমা এনে শোভাযাত্রা শেষে বুড়িগঙ্গার ওয়াইজঘাট বিসর্জন ঘাটে প্রতিমা নিরঞ্জন করা হবে সন্ধ্যার মধ্যে। এ বছর দেবীর আগমন হয়েছিল গজে, আর গমন হচ্ছে দোলায়।