মাদকের টাকা না পেয়ে মা ও প্রতিবেশীকে কুপিয়ে হত্যা
প্রকাশ: ২০১৭-০৩-১৩ ১৬:৫৫:১২
টাঙ্গাইলের মধুপুর উপজেলার হলুদিয়া গ্রামে মাদকের টাকা চেয়ে না পাওয়ায় মা ও প্রতিবেশীকে কুপিয়ে করেছে এক যুবক। সোমবার সকালের এ ঘটনায় ঘাতক মিরাজ (২৫), তার বাবা মোহাম্মদ আলী (৬৫) ও ছোটভাই আল আমীনকে আটক করেছে পুলিশ।নিহতরা হলেন— মিনারা বেগম (৫৫) ও তার প্রতিবেশী আকবর আলী (৫০)।
মধুপুর থানার ওসি শফিকুল ইসলাম এ খবর নিশ্চিত করে জানান, মিরাজ মাদকাসক্ত। সকালে মা মিনারার কাছে টাকা চেয়ে না পেয়ে তাকে দা দিয়ে কুপিয়ে আহত করেন। চিত্কার শুনে প্রতিবেশী আকবর বাধা দিতে গেলে তাকেও কুপিয়ে আহত করেন। দুজনে ঘটনাস্থলেই মারা যান। নৃশংস এ হত্যাকাণ্ডের পর মায়ের কলিজা টেনে বের করে আনে ঘাতক ছেলে।
শফিকুল ইসলাম জানান, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে।






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













