ডিএসই-তে স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
সানবিডি২৪ প্রকাশ: ২০২৫-১০-১৪ ১৭:৩৪:১৪
ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি’র ট্রেনিং একাডেমিতে ডিএসই’র কর্মকর্তা ও কর্মচারীদের অংশগ্রহণে প্রথমবারের মতো “স্বাস্থ্য সচেতনতা বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৪ অক্টোবর) অনুষ্ঠিত এ কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ডিএসই’র প্রধান পরিচালন কর্মকর্তা ও ব্যবস্থাপনা পরিচালক (ভারপ্রাপ্ত) মোহাম্মদ আসাদুর রহমান, এফসিএস।
তিনি বলেন, কর্মক্ষেত্রে সুস্বাস্থ্য বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দৈনন্দিন কাজ মানসিক ও শারীরিক চাপের সঙ্গে সম্পৃক্ত, যা বিভিন্ন স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করতে পারে। ব্যক্তিগতভাবে আমরা সবাই স্বাস্থ্য সচেতন হলেও ব্যস্ততার কারণে তা প্রায়ই উপেক্ষিত হয়। তাই এমন সচেতনতামূলক কর্মশালা আমাদের নতুনভাবে ভাবতে ও স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে সহায়তা করবে।
তিনি আরও বলেন, ব্যবস্থাপনা কর্তৃপক্ষ কর্মীদের শারীরিক সুস্থতা রক্ষায় বিদ্যমান সুযোগ-সুবিধার সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে আগ্রহী এবং ভবিষ্যতে স্বাস্থ্যবান্ধব উদ্যোগগুলোকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
কর্মশালায় ডিএসই’র ফিজিশিয়ান ডাঃ এফ. এম. আরাফাত হাশমী স্বাস্থ্য সচেতনতা, সঠিক খাদ্যাভ্যাস, মানসিক সুস্থতা, স্ট্রেস ম্যানেজমেন্ট ও কর্মক্ষেত্রে স্বাস্থ্যঝুঁকি প্রতিরোধ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













