মিরপুরে অগ্নিকাণ্ডে ১৬ জনের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-১৪ ১৯:২৫:২৯
রাজধানীর মিরপুরের শিয়ালবাড়িতে আজ মঙ্গলবার একটি পোশাক কারখানা ও রাসায়নিকের গুদামে অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত ১৬ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
এক শোকবার্তায় প্রধান উপদেষ্টা নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানান।
প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার মঙ্গলবার সন্ধ্যায় এ তথ্য জানান।
তিনি বলেন, এই দুর্ঘটনায় নিরীহ মানুষের মৃত্যু অত্যন্ত বেদনাদায়ক ও হৃদয়বিদারক। আমরা এই শোকের সময়ে তাদের পরিবারের পাশে আছি।
প্রধান উপদেষ্টা অগ্নিকাণ্ডে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দুর্ঘটনার কারণ অনুসন্ধান ও প্রয়োজনীয় সহায়তা দেওয়ার নির্দেশ দেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














