আজ ১১টা পর্যন্ত চলবে আপিল বিভাগের বিচারিক কার্যক্রম

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১০-১৯ ০৮:৪৭:৩৬


অবকাশকালীন ছুটি শেষে আজ রোববার প্রথম কার্যদিবসে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।

গত বুধবার (১৫ অক্টোবর) আপিল বিভাগের রেজিস্ট্রার মুহা. হাসানুজ্জামান সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছিল।

পরদিন বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে বিজ্ঞপ্তিটি প্রকাশ করে আপিল বিভাগ।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি অবকাশকালীন ছুটির পর প্রথম কার্যদিবস ১৯ অক্টোবর রোববার সাড়ে ১১টা থেকে ১টা পর্যন্ত ইনার কোর্ট ইয়ার্ডে অ্যাটর্নি জেনারেল, আইনজীবী সমিতিরি সভাপতি ও সম্পাদক এবং আইনজীবীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে করবেন।

এ উদ্দেশ্যে ১৯ অক্টোবর আপিল বিভাগের বিচারিক কার্যক্রম বেলা ১১টা পর্যন্ত চলবে।

বিএইচ