গণপূর্ত অধিদপ্তরে প্রধান প্রকৌশলী পদে রদবদল
সানবিডি২৪ ডেস্ক আপডেট: ২০২৫-১০-২৮ ১৫:১৪:০০
গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী পদে রদবদল করা হয়েছে। মঙ্গলবার (২৮ অক্টোবর) অধিদপ্তরের উপসচিব তাসমিন ফারহানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, গৃহায়ন ও গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (চলতি দায়িত্ব) মোহাম্মদ শামীম আখতারকে একই অধিদপ্তরের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (রিজার্ভ) হিসেবে পদায়ন করা হয়েছে।
এছাড়া ঢাকা মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (সিভিল) খালেকুজ্জামান চৌধুরীকে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী (রুটিন দায়িত্ব) হিসেবে বদলি করা হয়েছে।
প্রজ্ঞাপনে বদলিকৃত কর্মকর্তাদের ২৮ অক্টোবরের মধ্যে নিজ নিজ কর্মস্থলের দায়িত্ব হস্তান্তর করে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে যোগদান না করলে ২৮ অক্টোবর অপরাহ্নে বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।
জনস্বার্থে জারীকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














