আলোকচিত্রী আফতাব হত্যায় ৫ জনের মৃত্যুদণ্ড

প্রকাশ: ২০১৭-০৩-২৮ ১৪:৪৩:৫৬


Aftab Ahmedএকুশে পদকপ্রাপ্ত আলোকচিত্রী আফতাব আহমেদের হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছে আদালত। এছাড়া এক আসামি নাবালক হওয়ায় তাকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। মঙ্গলবার ঢাকার ৪ নং দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক আবদুর রহমান সরদার এ রায় ঘোষণা করেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- আফতাব আহমেদের গাড়িচালক হুমায়ন কবির, বিলাল হোসেন, হাবিব হাওলাদার, রাজু মুন্সি ও রাসেল। এছাড়া সবুজ খানকে সাত বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। এই মামলায় ২০ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়েছে।
২০১৩ সালের ২৪ ডিসেম্বর রাজধানীর পশ্চিম রামপুরা ওয়াপদা রোডের নিজ বাসায় খুন হন ফটো সাংবাদিক আফতাব আহমেদ (৭৮)। পরেরদিন তার হাত-পা বাধা লাশ উদ্ধার করে পুলিশ। ছেলে মনোয়ার আহমেদ বাদী ২৫ ডিসেম্বর রামপুরা থানায় মামলা করেন। এই মামলায় তিনজন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।