ব্লক মার্কেটে লেনদেন ২৩ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-১১ ১৬:১২:৩৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩১ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৩৭ লাখ ৭ হাজার ৪৬৮ টি শেয়ার ৭৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ২৩ কোটি ৭৫ লাখ ৫৫ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ফাইন ফুডসের ৮ কোটি ৯৫ লাখ টাকার, দ্বিতীয় স্থানে গ্রামীণফোনের ২ কোটি ৪১ লাখ টাকার ও তৃতীয় স্থানে সোনালী লাইফ ইন্স্যুরেন্সের ২ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

 

এসকেএস