গুলিস্তানে বাণিজ্যিক ভবনে আগুন

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৫-১২-২৬ ১৮:২০:২০


রাজধানীর গুলিস্তানের জিরো পয়েন্টে একটি বাণিজ্যিক ভবনের ছাদের ওপরে থাকা গোডাউনে আগুন লেগেছে, যা নিয়ন্ত্রণে কাজ করছে সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের ৬টি ইউনিট।

শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে খদ্দর বাজার শপিং কমপ্লেক্সের ছাদে এ ঘটনা ঘটে বলে এক বার্তায় নিশ্চিত করেছে ফায়ার সার্ভিস সদর দপ্তর।

বার্তায় বলা হয়, বাণিজ্যিক ভবনটির আটতলা ভবনের ছাদের ওপর অবস্থিত একটি গোডাউনে আগুনের সূত্রপাত হয়। সিদ্দিকবাজার ফায়ার স্টেশন থেকে পাঠানো ছয়টি ইউনিট আগুন নেভানোর কাজে নিয়োজিত রয়েছে। তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এএ