ব্লক মার্কেটে লেনদেন ৪২ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৫-১২-৩০ ১৫:৪৫:০৫


বছরের শেষ কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৯১ লাখ ৭ হাজার ৭৩৫ টি শেয়ার ৭৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ৪২ কোটি ৭১ লাখ ৪০ হাজার টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সিটি ব্যাংকের ৮ কোটি ৬৪ লাখ ৫০ হাজার টাকার, দ্বিতীয় স্থানে গ্রামীনফোনের ৫ কোটি ৪৭ লাখ ৬০ হাজার টাকার ও তৃতীয় স্থানে গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্সের ৫ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

এসকেএস