এ ক্যাটাগরিতে জিকিউ বলপেন
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-১৮ ১৬:১৪:২৪
পুঁজিবাজারের তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের কোম্পানি জিকিউ বলপেন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ক্যাটাগরি পরিবর্তন করা হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি ৩০ জুন, ২০২৫ সমাপ্ত অর্থবছরে জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে।
যে কারণে কোম্পানিটিকে ‘জেড’ ক্যাটাগরি থেকে ‘এ’ ক্যাটাগরিতে পরিবর্তন করা হয়েছে। ১৯ জানুয়ারি থেকে কোম্পানিটি ‘এ’ ক্যাটাগরিতে লেনদেন করবে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












