নির্বাচন উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন
সানবিডি২৪ ডেস্ক প্রকাশ: ২০২৬-০১-২২ ২০:৫৩:৩৮
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সমন্বয় সেল গঠন করা হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
মন্ত্রণালয় সূত্রে জানা গেছে- সমন্বয় সেলের তিনটি শিফট রয়েছে।
জানা গেছে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রাজনৈতিক অনুবিভাগ) মো. দেলোয়ার হোসেন আইনশৃঙ্খলা সমন্বয় সেলের প্রধান সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করবেন। এ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মু. জসীম উদ্দিন খান ও যুগ্মসচিব মো. আবদুল্লাহ হাককানী এই সেলের দৈনন্দিন কার্যক্রম তত্ত্বাবধায়ন করবেন।
এ ছাড়া, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (পুলিশ অনুবিভাগ) মো. আতাউর রহমান খান সার্বিক সমন্বয়কের দায়িত্ব পালন করবেন।
বিএইচ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














