ভরিতে ১৯২৫ টাকা কমেছে স্বর্ণের দাম, আজ থেকে কার্যকর
সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-০২ ১১:১৭:৫০
দেশের বাজারে ফের কমেছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। এবার ভরিতে দাম কমেছে ১ হাজার ৯২৫ টাকা। নতুন দামে ২২ ক্যারেট সোনার মূল্য দাঁড়িয়েছে ২ লাখ ৫৭ হাজার ৭৭৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রবিবার রাতে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ।
নতুন দামেই আজ সোমবার বিক্রি হচ্ছে সোনা।
এর আগে, রবিবার (১ ফেব্রুয়ারি) সকালে সোনার দাম ভরিতে ৪ হাজার ৮২ টাকা বাড়ানোর পর আবার রাত সাড়ে ৯টার দিকে কমানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি সোনার (পিওর গোল্ড) দাম কমায় সোনার দামে এই সমন্বয় করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, সোনার বিক্রয়মূল্যের সঙ্গে ৫ শতাংশ সরকার নির্ধারিত ভ্যাট এবং বাজুস নির্ধারিত ৬ শতাংশ ন্যূনতম মজুরি যোগ করতে হবে।
তবে গয়নার ডিজাইন ও মানভেদে মজুরি ভিন্ন হতে পারে।
এদিকে অপরিবর্তিত রয়েছে রুপার দাম। ২২ ক্যারেটের রুপার ভরি ৭ হাজার ২৯০ টাকা, ২১ ক্যারেটের রুপার দাম ভরি ৬ হাজার ৯৪০ টাকা এবং ১৮ ক্যারেটের রুপার দাম ভরি ৫ হাজার ৯৪৯ টাকা নির্ধারণ করা হয়। আর সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ৪ হাজার ৪৩২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














