সূচকের উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৩ ১১:১৩:০৫


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২৬৫ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৬৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ২০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৭৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪০ টির, দর কমেছে ৭২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১৯৯ কোটি ৫২ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৭১৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৭০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৮ টির, দর কমেছে ২১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা।

 

এসকেএস