লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৩ ১৫:০৭:১২
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ২৯ কোটি ১২ লাখ ৫৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ইসলামী ব্যাংকের ২২ শেয়ার লেনদেন হয়েছে ২২ কোটি ৪২লাখ ১৫ হাজার টাকার।
২০ কোটি ১০ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ডমিনেজ স্টিল।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড , স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি , বাংলাদেশ শিপিং কর্পোরেশন , ব্র্যাক ব্যাংক পিএলসি , সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং দ্য সিটি ব্যাংক পিএলসি ।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













