সাপ্তাহিক দর পতনের শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৭ ১১:০৬:১৮
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সাপ্তাহিক শেয়ার দর পতনের শীর্ষে উঠে এসেছে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সপ্তাহজুড়ে ফান্ডটির দর কমেছে ২১ দশমিক ৫৪ শতাংশ। ফান্ডটির সমাপনী মূল্য ছিল ৫.১০ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এশিয়া প্যাসিফিক জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৫৬ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ৩৬.৯০ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা সোনার বাংলা ইন্স্যুরেন্সের শেয়ার দর কমেছে ৯ দশমিক ৩৯ শতাংশ। শেয়ারটির সমাপনী মূল্য ছিল ২৮ টাকা।
তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে– রূপালী লাইফ ইন্স্যুরেন্সের ৮.০৮ শতাংশ, রহিম টেক্সটাইলের ৭.৭৩ শতাংশ, ট্রাস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্সের ৭.৪১ শতাংশ, রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ডের ৬.৬৭ শতাংশ, প্রাইম ইন্স্যুরেন্সের ৬.৩২ শতাংশ, বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্সের ৬.২৮ শতাংশ এবং মেঘনা ইন্স্যুরেন্সের ৬.২১ শতাংশ দর কমেছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













