বাজার মূলধন বেড়েছে ৪ হাজার কোটি টাকা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৭ ১১:৪২:১৫


বিদায়ী সপ্তাহে সূচকের উত্থানে টাকার পরিমাণে লেনদেন কমেছে। সপ্তাহটিতে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর বেড়েছে। এ সপ্তাহে ৪ হাজার ৪৭৬ কোটি টাকার বাজার মূলধন বেড়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বিদায়ী সপ্তাহের প্রথম কার্যদিবস লেনদেন শুরুর আগে ডিএসইতে বাজার মূলধন ছিল ৬ লাখ ৯৫ হাজার ৮১ কোটি  টাকা। যা সপ্তাহের শেষ কার্যদিবস লেনদেন শেষে দাঁড়িয়েছে ৬ লাখ ৯৯ হাজার ৫৫৭ কোটি টাকায়। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে বাজার মূলধন ৪ হাজার ৪৭৬ কোটি টাকা বা দশমিক ৬৪ শতাংশ বেড়েছে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে ২ হাজার ৬৭২ কোটি ৬৮ লাখ টাকার লেনদেন হয়েছে। আগের সপ্তাহে হয়েছিল ২ হাজার ৮৯৭ কোটি ১২ লাখ টাকার। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইতে লেনদেন ২২৪ কোটি ৪৪ লাখ টাকা কমেছে।

সপ্তাহের ব্যবধানে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৮০ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ২৩৪ পয়েন্টে। অপর সূচকগুলোর মধ্যে ডিএসই শরিয়াহ সূচক ৩৭ পয়েন্ট এবং ডিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে যথাক্রমে ১ হাজার ৭২ পয়েন্টে এবং ২ হাজার ১ পয়েন্টে।

বিদায়ী সপ্তাহে ডিএসইতে মোট ৩৮৯ টি প্রতিষ্ঠান শেয়ার ও ইউনিট লেনদেনে অংশ নিয়েছে। প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ২৩১ টির, কমেছে ১৪১ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির শতাংশের শেয়ার ও ইউনিট দর।

 

এসকেএস