সূচকের পতনে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৮ ১১:১২:১১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে .৫৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ২৩৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৬৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৯৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮৯ টির, দর কমেছে ১১০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮১ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১২৬ কোটি ২৯ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২২ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৭০৮ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৫১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯ টির, দর কমেছে ২৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ২১ লাখ টাকা।

 

এসকেএস