লেনদেনের শীর্ষে এশিয়াটিক ল্যাবরেটরিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৮ ১৫:১৫:৪৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির২২ কোটি ৯৪ লাখ ৯৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা সিমটেক্স ইন্ডাস্ট্রিজের শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ১৯ লাখ ৬৯ হাজার  টাকার।

১৬ কোটি ৭৯ লাখ ৯৮ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে কে অ্যান্ড কিউ (বাংলাদেশ) লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি, মন্নু ফেব্রিক্স লিমিটেড, তৌফিকা ফুডস অ্যান্ড লাভেলো আইসক্রিম, ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেমস লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, ক্রিস্টাল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এবং প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

 

এসকেএস