দর পতনের শীর্ষে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-০৮ ১৫:৪৪:৫৪
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর পতনের শীর্ষে উঠে ডিবিএইচ ফার্স্ট মিউচুয়াল ফান্ড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৮০ শতাংশ কমেছে। ফান্ডটি ১ হাজার ৪৪৫ বারে ৪৫ লাখ ২০ হাজার ৬২৯ টি ইউনিট লেনদেন করে। যার বাজার মূল্য ২ কোটি ১৪ লাখ টাকা।
তালিকায় দ্বিতীয় স্থানে থাকা মেঘনা পেটের শেয়ার দর আগের দিনের চেয়ে ৮ দশমিক ৭১ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩২৮ বারে ১ লাখ ৩৬ হাজার ৯৬৮ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩৩ লাখ টাকা।
তালিকায় তৃতীয় স্থানে থাকা মেঘনা কনডেন্সড মিল্কের শেয়ার দর আগের দিনের চেয়ে ৭ দশমিক ০২ শতাংশ কমেছে। কোম্পানিটি ৩৫১ বারে ২ লাখ ৩৮ হাজার ৮৩০ টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৬৫ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- রিলায়েন্স ওয়ান মিউচুয়াল ফান্ড ৬.৪৩ শতাংশ, প্রাইম ব্যাংক আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড ৬.৩৮ শতাংশ, এসইএমএল আইবিবিএল শরীয়াহ ফান্ড ৬.৩৫ শতাংশ, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ৫.০৩ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড ৪.৭১ শতাংশ, রহিম টেক্সটাইল ৪.৩০ শতাংশ এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড ৩.৮৫ শতাংশ দর কমেছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













