সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ২১৮ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১০ ১১:১৬:০৪
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৩৭৩ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ৪৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩২৪ টির, দর কমেছে ২৬ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২১৮ কোটি ৬১ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৪ হাজার ৯৩৭ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৬৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৮ টির, দর কমেছে ৬ টির এবং অপরিবর্তিত রয়েছে ৪টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭২ লাখ টাকা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













