আরও ১৭১ মিলিয়ন ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০২-১১ ০৮:৪৮:১২


একাধিক নিলাম পদ্ধতির মাধ্যমে দেশের ১১টি বাণিজ্যিক ব্যাংক থেকে ১৭১ মিলিয়ন মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। গতকাল মঙ্গলবার প্রতি ডলার ১২২ টাকা ৩০ পয়সা দরে কেনা হয়।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বলছে, টাকার বিপরীতে মার্কিন ডলারের অবমূল্যায়ন রোধ এবং রেমিট্যান্স ও রপ্তানি খাতে গতি সঞ্চার করতে কেন্দ্রীয় ব্যাংকের চলমান কৌশলের অংশ হিসেবে এ ডলার ক্রয় করা হয়েছে।

এ নিয়ে ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে মোট ৯৬৬ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করা হয়েছে।

২০২৫-২৬ অর্থবছরের ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৪ হাজার ৮৯৯.৫০ মিলিয়ন মার্কিন ডলার ক্রয় করেছে বাংলাদেশ ব্যাংক।

এনজে