১ ঘণ্টায় বেড়েছে ১২৬ পয়েন্ট

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১৫ ১১:১১:০৭


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫২৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১১৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৮ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৫৭ টির, দর কমেছে ১৮ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৪২৫ কোটি ৯ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ২১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ২৪৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৮১ টির, দর কমেছে ৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৫ কোটি ৮০ লাখ টাকা।

 

এসকেএস