ব্লক মার্কেটে লেনদেন ১২ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১৫ ১৫:৪৬:৫৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ৩৯ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৩৬ লাখ ৬৫ হাজার ২৫৪ টি শেয়ার ৬৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১২ কোটি ১ লাখ ৪ হাজার   টাকা।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি ওরিয়ন ইনফিউশনের ২ কোটি ৩ লাখ ৩ হাজার টাকার, দ্বিতীয় স্থানে এশিয়াটিক ল্যাবরেটরিজের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ৪০ লাখ ৯১ হাজার টাকার ও তৃতীয় স্থানে লাভেলোর ১ কোটি ২ লাখ ৩ হাজার শেয়ার লেনদেন হয়েছে।

এসকেএস