লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১৬ ১৫:২৩:৪৭


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৬৫ কোটি ৮৩ লাখ ৯৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ঢাকা ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ৪১ কোটি ১৬ লাখ ৯১ হাজার টাকার।

৩৮ কোটি ৩৭ লাখ ২১ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেড, ব্র্যাক ব্যাংক পিএলসি, দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেড, আইএফআইসি ব্যাংক পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, সোনালী পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেড এবং শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড।

 

এসকেএস