১ ঘণ্টায় সূচক বেড়েছে অর্ধশত
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১৭ ১১:১৪:০৯
সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬৪০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১২৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৪৯ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮২ টির, দর কমেছে ৫২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৮৪ কোটি ১২ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১০৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৬৩০ পয়েন্টে।
এ সময় লেনদেন হওয়া ৯৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৩ টির, দর কমেছে ১৫ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৫টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৯৭ লাখ টাকা।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













