সূচকের পতনে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১৮ ১১:১০:৫৫


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৫০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৬ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৫ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২০ টির, দর কমেছে ১৮০ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৮৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৯৩ কোটি ৯১ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে .০৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫১৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ১০০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪ টির, দর কমেছে ৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৭ কোটি ৯৯ লাখ টাকা।

 

এসকেএস