লেনদেনের শীর্ষে ব্র্যাক ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১৯ ১৪:১১:২৩


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ব্র্যাক ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২২ কোটি ৭০ লাখ ৩৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা স্কয়ার ফার্মাসিউটিক্যালসের শেয়ার লেনদেন হয়েছে ১৯ কোটি ৪১ লাখ ৪১ হাজার টাকার।

১৪ কোটি ১ লাখ ৭৪ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ঢাকা ব্যাংক, সায়হাম কটন, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ইনফিউশন, রহিমা ফুড, মুন্নু ফেব্রিক্স ও সিটি ব্যাংক পিএলসি।

 

এসকেএস