ব্লক মার্কেটে লেনদেন ১৯ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-১৯ ১৪:৪৯:৪৯
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৪ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ১ কোটি ৪১ লাখ ৭১ হাজার ৮৮৯ টি শেয়ার ৫৮ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯ কোটি ৬৬ লাখ ৫৩ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি লেনদেন হয়েছে ন্যাশনাল ব্যাংকের ৬ কোটি ৩৩ লাখ ৭৮ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের ২ কোটি ৩৭ লাখ ৯৪ হাজার টাকার ও তৃতীয় স্থানে সেন্ট্রাল ইন্স্যুরেন্সের ১ কোটি ৭৩ লাখ ১৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













