লেনদেনের শীর্ষে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-২২ ১৪:২২:২৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৩৮ কোটি ৮৩ লাখ ৭৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৩ কোটি ৬২ লাখ ৩৮ হাজার  টাকার।

২০ কোটি ৪৬ লাখ ৩৪ হাজার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে  সিটি ব্যাংক পিএলসি।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- রবি আজিয়াটা, খান ব্রাদার্স, এশিয়াটিক ল্যাবরেটরিজ,সায়হাম কটন মিলস লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড এবং সাইফ পাওয়ারটেক লিমিটেড।

 

এসকেএস