দর বৃদ্ধির শীর্ষে সোনারগাঁও টেক্সটাইল

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-২২ ১৪:৪৩:২৬


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সোনারগাঁও টেক্সটাইল লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ০১ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৪৮৬ বারে ১৪ লাখ ৫৭ হাজার ৬৬৫ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৫ কোটি ৩৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা স্ট্যান্ডার্ড ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৫৬ শতাংশ। কোম্পানিটি ২১৭ বারে ৮ লাখ ৫৭ হাজার ৫০০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪৭ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা খান ব্রাদার্সের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ২৫ শতাংশ। কোম্পানিটি ৪ হাজার ৩৭২ বারে ৩০ লাখ ৬ হাজার ২১৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৫ কোটি ৪০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –ইন্দো-বাংলা ফার্মার ৫.২২ শতাংশ, এমবিএল ফার্স্ট ফান্ডের ৫.০০ শতাংশ, এবি ব্যাংকের ৪.৭৬ শতাংশ, ব্র্যাক ব্যাংকের ৪.৪৬ শতাংশ, ইবিএল এনআরবি ফান্ডের ৪.০০ শতাংশ, পপুলার লাইফ ফান্ডের ৩.৮৫ শতাংশ ও সামিট অ্যালায়েন্স পোর্টের ৩.৫৬ শতাংশ শেয়ার দর বেড়েছে।

 

এসকেএস