ব্লক মার্কেটে লেনদেন ১৬ কোটি টাকার
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-২২ ১৪:৪৮:৩৪
সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে মোট ২৫ টি কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিগুলোর মোট ৪১ লাখ ১ হাজার ৬৮২ টি শেয়ার ৫৪ বারে লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৬ কোটি ৫৪ লাখ ১১ হাজার টাকা।
ব্লক মার্কেটে সবচেয়ে বেশি সাইফ পাওয়ারটেকের ৯ কোটি ০৫ লাখ ০৭ হাজার টাকার, দ্বিতীয় স্থানে ফাইন ফুডসের শেয়ার লেনদেন হয়েছে ১ কোটি ১৫ লাখ ৯২ হাজার টাকার ও তৃতীয় স্থানে মিথুন নিটিংয়ের ১ কোটি ১৩ লাখ ১০ হাজার শেয়ার লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













