সূচকের বড় উত্থানে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-২৩ ১১:১০:২৯


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৬৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৩০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ২৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১২৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮২ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩৬ টির, দর কমেছে ২১ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ২৫ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ২৫৮ কোটি ৬ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১১৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪১৭ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৭৬ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫১ টির, দর কমেছে ১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ১১ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ২ কোটি ৫৮ লাখ টাকা।

 

এসকেএস