লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-২৩ ১৪:৩৭:৪২


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৪৫ কোটি ৫৭ লাখ ৯৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ব্র্যাক ব্যাংকের শেয়ার লেনদেন হয়েছে ২৭ কোটি ৫৩ লাখ ৯৬ হাজার  টাকার।

১৫ কোটি ৪৫ লাখ ২৮ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে সাইফ পাওয়ারটেক লিমিটেড।

লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড, রবি আজিয়াটা পিএলসি, বিডি থাই ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস পিএলসি, ইস্টার্ন ব্যাংক পিএলসি এবং সায়হাম কটন মিলস লিমিটেড।

 

এসকেএস