দর বৃদ্ধির শীর্ষে এনার্জিপ্যাক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-২৩ ১৫:০৫:২১
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ১১২ বারে ১৮ লাখ ২৭ হাজার ৯৭৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩ কোটি ১০ লাখ টাকা।
তালিকায় ২য় স্থানে থাকা পিএইচপি ফার্স্ট ফান্ডের ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৬৯ শতাংশ। ফান্ডটির ১০৫ বারে ৯ লাখ ৩৭ হাজার ৪৪৪ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৫ লাখ টাকা।
তালিকার ৩য় স্থানে থাকা বিডি থাই ফুডের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৫৪ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১১৭ বারে ৮৩ লাখ ৯৮ হাজার ৮০৭ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৩ কোটি ৯৮ লাখ টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – ফার্স্ট জনতা ব্যাংক ফান্ডের ৭.৪১ শতাংশ, এবি ব্যাংক ফার্স্ট ফান্ডের ৭.৪১ শতাংশ, আইএফআইসি ফার্স্ট ফান্ডের ৭.১৪ শতাংশ, এশিয়াটিক ল্যাবের ৭.০২ শতাংশ, এলআর গ্লোবাল ফান্ড ওয়ানের ৬.৬৭ শতাংশ, এমএল ডাইংয়ের ৫.৮১ শতাংশ ও ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ৫.৭৩ শতাংশ শেয়ার দর বেড়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













