সূচকের মিশ্রাবস্থায় চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-২৫ ১১:০৮:১০


সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের মিশ্রাবস্থায় লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৫৩৭ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক .০১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১০১ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১৪১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫৫ টির, দর কমেছে ১৩৪ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৯৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ১২৪ কোটি ৪৮ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪৭১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৬১ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪ টির, দর কমেছে ০ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১ কোটি ৩ লাখ টাকা।

 

এসকেএস