সূচকের উত্থানে ১ ঘণ্টায় লেনদেন ৩০৭ কোটি টাকার

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-২৬ ১১:১৬:০৯


সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৫৯৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০৩ টির, দর কমেছে ৪২ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৪২ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৭ কোটি ৬২ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৫৫৪ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, দর কমেছে ১৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৯ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ২৫ লাখ টাকা।

 

এসকেএস