সূচক ও লেনদেনের উত্থানে সপ্তাহ শেষ
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০২-২৬ ১৪:০৮:৫৭
সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৪৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ৬০০ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ১১৬ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ১৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬৯ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ৩৯১ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৩৯ টির, দর কমেছে ৯৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৯ টির।
ডিএসইতে ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ৩৮১ কোটি ৮১ লাখ টাকা বেশি। এর আগের দিন লেনদেন হয়েছিল ৫৬৫ কোটি ৪৭ লাখ টাকার ।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ১৩৭ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৫ হাজার ৬০৬ পয়েন্টে।
সিএসইতে ২০৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ১২০ টির দর বেড়েছে, কমেছে ৫০ টির এবং ৩৪টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১৯ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













