পুঁজিবাজারে ১ ঘণ্টায় সূচকের বড় পতন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০১ ১১:১৩:১১


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৭৬ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯৪ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১২০ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৮ টির, দর কমেছে ৩৫৫ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ১৪ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩৫৬ কোটি ৯৩ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ১৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৬৫ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১০ টির, দর কমেছে ৬৭ টির এবং অপরিবর্তিত রয়েছে ৬ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ৪ কোটি ৬৮লাখ টাকা।

 

এসকেএস