আজও মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল, বিড়ম্বনায় যাত্রীরা
সানবিডি২৪ প্রতিবেদক আপডেট: ২০২৬-০৩-০১ ১৩:১২:০৩
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার কারণে বাহরাইন, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, কাতারসহ মধ্যপ্রাচ্যের দেশগুলো নিজেদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করায় বিপাকে পড়েছে বাংলাদেশের প্রবাসী যাত্রীরা।
রোববার (১ মার্চ) সকালে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদ জানিয়েছেন, এখন পর্যন্ত মধ্যপ্রাচ্যগামী ২৭টি ফ্লাইট বাতিল হয়েছে।
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দেখা গেছে, শনিবারের মতো রোববার সকালেও যাত্রীদের ভোগান্তির চিত্র। নিরাপত্তা ঝুঁকির কারণে শুধু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট নয়, দেশি-বিদেশি বিভিন্ন এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত করা হয়েছে। এতে বেশ বিড়ম্বনায় পড়েছেন যাত্রীরা।
ফ্লাইট চালু হওয়ার নির্দিষ্ট সময় না জানানোয় হতাশায় বিমানবন্দরে অবস্থান করতে দেখা গেছে অনেক যাত্রীকে। অনেকের ভিসার মেয়াদ না থাকায় পড়ছে অনিশ্চয়তার মুখে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, আকাশপথ নিরাপদ হলেই ধাপে ধাপে ফ্লাইট পরিচালনা পুনরায় শুরু করা হবে। মধ্যপ্রাচ্যের কয়েক দেশের ফ্লাইট বাতিল বা স্থগিত হলেও নির্বিঘ্নে যেতে পারছেন ইউরোপসহ অন্যান্য অঞ্চলের যাত্রীরা।
এএ






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














