ইরানে হামলায় পুঁজিবাজারে বড় দরপতন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০১ ১৪:১২:৪৮


সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও  টাকার পরিমাণে লেনদেন। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার খবরে দেশের পুঁজিবাজারে প্রভাব পড়েছে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, দিনশেষে ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ১৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৬১ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২৬ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৯ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৫২ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ১১৭ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩৮৯ কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩০ টির, দর কমেছে ৩৫৩ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৬ টির।

ডিএসইতে ৯৪৭ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের কার্যদিবস থেকে ২১১ কোটি ৭২ লাখ টাকা কম। এর আগের দিন লেনদেন হয়েছিল ৭৭৫ কোটি ৫৬ লাখ টাকার ।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই ২৪৫ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৫ হাজার ৩৫১ পয়েন্টে।

সিএসইতে ১৬৪ টি প্রতিষ্ঠান লেনদেনে অংশ নিয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে ৩৩ টির দর বেড়েছে, কমেছে ১৩৭ টির এবং ১৪ টির দর অপরিবর্তিত রয়েছে। সিএসইতে ১২ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।

 

এসকেএস