বা‌ণিজ্য মন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইক‌মিশনারের সাক্ষাৎ

সানবিডি২৪ প্রতিবেদক প্রকাশ: ২০২৬-০৩-০২ ১৪:৪৮:২৬


বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভার‌তের হাইক‌মিশনার প্রণয় ভার্মা। তারা দুই দে‌শের ব্যবসা ও বাণিজ্যিক অংশীদারিত্বের ওপর বিস্তৃত আলোচনা করেন।

সোমবার (২ মার্চ) স‌চিবাল‌য়ে বাণিজ্য মন্ত্রীর দপ্ত‌রে হওয়া সাক্ষা‌ৎ নি‌য়ে ভারতীয় হাইক‌মিশন জা‌নি‌য়ে‌ছে, হাইকমিশনার ভারত ও বাংলাদেশের মধ্যে বিদ্যমান অর্থনৈতিক সম্পর্কের গভীর ও স্থায়ী প্রকৃতির ওপর গুরুত্বারোপ করেন।

দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ক উন্নয়নের উপায় এবং ডিজিটাল কমার্স ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো উদীয়মান ক্ষেত্রে সম্ভাব্য সহযোগিতার বিষয়গুলোও পর্যালোচনা করা হয়।

এ সময় বা‌ণিজ্য প্রতিমন্ত্রী মো. শরীফুল আলমও উপস্থিত ছিলেন।

বিএইচ