লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক
পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০২ ১৫:১০:৫১
সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে সিটি ব্যাংক পিএলসি।
ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটির ৪৬ কোটি ০১ লাখ ৫৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের শীর্ষ তালিকায় দ্বিতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশনের শেয়ার লেনদেন হয়েছে ৪৪ কোটি ২০ লাখ ৯৬ হাজার টাকার।
৩৩ কোটি ১১ লাখ ৭৫ হাজার টাকার শেয়ার লেনদেন নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় স্থানে উঠে এসেছে ব্র্যাব ব্যাংক পিএলসি।
লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড , ব্যাংক এশিয়া পিএলসি, রবি আজিয়াটা পিএলসি, সাইফ পাওয়ারটেক লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড, গ্রামীণফোন এবং ইনটেক লিমিটেড।
এসকেএস






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













