দর বৃদ্ধির শীর্ষে লংকাবাংলা ফাইন্যান্স

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০২ ১৫:২৮:২৫


সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ১০ দশমিক ৪৯ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ২৬৭ বারে ৪৩ লাখ ১৪ হাজার ৪৭৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৭ কোটি ৬ লাখ টাকা।

তালিকায় ২য় স্থানে থাকা সী পার্ল বিচের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৯৬ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ৪২৫ বারে ২৮ লাখ ৬০ হাজার ৩৭০ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১০ কোটি ১০ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা এবি ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৯ দশমিক ৩৮ শতাংশ। কোম্পানিটি ১ হাজার ৫৪৭ বারে ৮৯ লাখ ৩০ হাজার ৬৮৬ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৬ কোটি ১৪ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে –প্রিমিয়ার ব্যাংকের ৯.২৬ শতাংশ, স্ট্যান্ডার্ড ব্যাংকের ৯.২৬ শতাংশ, ইউনাইটেড পাওয়ারের ৯.২০ শতাংশ, ইউনাইটেড ফাইন্যান্সের ৮.৮০ শতাংশ, এনআরবি ব্যাংকের ৮.৫৭ শতাংশ, আইএফআইসি ব্যাংকের ৮.৩৩ শতাংশ ও ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়্যাল ফান্ডের ৭.৪১ শতাংশ দর বেড়েছে।

 

এসকেএস

facebook sharing button