এনসিপি ও ফ্যাসিস্ট আ.লীগ একসঙ্গে থাকতে পারে না: নাহিদ ইসলাম

জেলা প্রতিনিধি প্রকাশ: ২০২৬-০৩-০২ ২১:৪৩:৫৪


দেশে এনসিপি ও ফ্যাসিস্ট আওয়ামী লীগ একসঙ্গে থাকতে পারে না। হয় এনসিপি থাকবে, না হয় আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম।

সোমবার (২ মার্চ) এনসিপির চট্টগ্রামে বিভাগীয় সাংগঠনিক ইফতার মাহফিলে তিনি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, জুলাই সনদ ও গণভোটের রায়কে বাতিল করার পায়তারা চলছে আদালতকে ব্যবহার করে। আদালতকে দলীয়করণ করার চেষ্টা করা হলে তাদের করুণ পরিণতি হবে আওয়ামী লীগের মতো।

এনসিপি নেতা মো. নাহিদ বলেন, সংসদে এনসিপির ৬টি আসন দেশের মানুষকে অবাক করেছে। স্থানীয় সরকার নির্বাচনের জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি।

নাহিদ ইসলাম বলেন, শুধু ঢাকা নয় চট্টগ্রামেও চাঁদাবাজি হচ্ছে। শেখ হাসিনাকে কখন দেশে আনবেন স্বরাষ্ট্রমন্ত্রীকে স্পষ্ট করতে হবে। আওয়ামী লীগের অফিস খোলা চলবে না। আবার জুলাই হবে কিন্তু আওয়ামী লীগকে মেনে নেবো না।

ঢাকা নয় চট্টগ্রামেও চাঁদাবাজ রয়েছে। চাঁদাবাজদের কোনো পরিচয় নেই বলে জানান নাহিদ।

এ সময় নাসিরুদ্দিন পাটোয়ারী বলেন, আমরা দেশ মাদকমুক্ত করতে চাই, আর তারা কক্সবাজারের মাদক সম্রাট ইয়াবা বদিকে ছাড় দিয়ে জাতীয় ঐক্য গড়তে চায়। তারা জনগণ ও সংস্কার বিপক্ষে দাড়াঁলেও আমরা সংস্কার আদায় করে নেবো।

এ সময় ইফতার মাহফিলে অংশ নেন কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য ও মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ ও রংপুর-৪ আসনের সংসদ সদস্য ও এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

বিএইচ