ট্রেনে ঈদ যাত্রার অগ্রিম টিকিট বিক্রি শুরু
আপডেট: ২০২৬-০৩-০৩ ০৮:৪৫:১৫
বাংলাদেশে রেলওয়ে আসন্ন পবিত্র ঈদুল ফিতর ঘিরে ঘরমুখো মানুষের যাত্রা স্বস্তির করতে আজ মঙ্গলবার থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু করেছে। সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলে চলাচলরত আন্তঃনগর ট্রেনের টিকিট বিক্রি হচ্ছে। এ ছাড় দুপুর ২টা মিলবে পূর্বাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট। আজ যারা টিকিট সংগ্রহ করছেন, তারা ১৩ মার্চ ভ্রমণ করতে পারবেন।
বাংলাদেশ রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১৪ মার্চের টিকিট ৪ মার্চ, ১৫ মার্চের টিকিট ৫ মার্চ, ১৬ মার্চের টিকিট ৬ মার্চ, ১৭ মার্চের টিকিট ৭ মার্চ, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ পাওয়া যাবে। ঈদযাত্রার শতভাগ টিকিট অনলাইনে বিক্রি হবে। যাত্রীদের টিকিট ক্রয় সহজলভ্য করার জন্য পশ্চিমাঞ্চলে চলাচলরত সব আন্তঃনগর ট্রেনের টিকিট সকাল ৮টা থেকে এবং দুপুর ২টা থেকে বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
এনজে






সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন














