সূচকের বড় পতনে চলছে লেনদেন

পুঁজিবাজার ডেস্ক প্রকাশ: ২০২৬-০৩-০৩ ১১:১৬:০২


সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন চলছে। এদিন লেনদেন শুরুর প্রথম ঘন্টায় কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বেলা ১১ টায় ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ৪৪২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ১১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৮৮ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৯১ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৩৮৭ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৫৭ টির, দর কমেছে ২৯৭ টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৩৩ টির। এ সময় টাকার অংকে লেনদেন হয়েছে ৩২১ কোটি ৫৬ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই আগের দিনের চেয়ে ৮৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৪১৩ পয়েন্টে।

এ সময় লেনদেন হওয়া ৮৯ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৩ টির, দর কমেছে ৩৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৭ টির। আলোচিত সময়ে টাকার অংকে লেনদেন হয়েছে ১৫ কোটি ৮৪ লাখ টাকা।

 

এসকেএস